বর্বরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু আজ পরিবারেও নিরাপদ নয়। পারিবারিক সমস্যার জের ধরে সম্প্রতি হাতুড়িপেটার পর ঘরে আটকে আগুন ধরিয়ে তিন শিশুকে পুড়িয়ে অঙ্গার করার ঘটনা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। এ ঘটনার হোতাকে পশুর সঙ্গে তুলনা করলেও বোধ করি পশুকে খাটো করা হয়। কেননা, পশুরাও তো অতটা নৃশংস নয়। তিন শিশুকে পিটিয়ে পুড়িয়ে হত্যার তদন্তপূর্বক ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি কাম্য।
যে সমাজে শিশুকে সামান্য আঘাত করাই সুস্থতা নয়, যে সমাজের স্কুলে বেত্রাঘাত নিষিদ্ধ, সেই সমাজে দুই ভাতিজা ও এক ভাগনেকে হাতুড়িপেটায় রক্তাক্ত জখমের পর আগুন ধরিয়ে পুড়িয়ে মারার ঘটনাকে কী বলে অভিহিত করা যায়? বিদেশের মাটিতে পরিশ্রম করে অর্জিত অর্থ দেশে পিতা ও ভাইয়ের কাছে পাঠানোর পর সেই টাকা ফেরত না পাওয়ার ক্ষোভ কি তিন শিশুকে পিটিয়ে ও পুড়িয়ে মারার মতো ভয়ংকর করে তুলতে পারে? জনতা ঘাতককে আইনের হাতে সোপর্দ করেছে। কিন্তু তারপরও আমাদের খতিয়ে দেখতে হবে, মানুষ কেন এ রকম বর্বর হয়ে উঠছে?
রেদোয়ান হাসান
রংপুর।