বর্ষার আগেই সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের উপকূলীয় এলাকায় টেকসই ও স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণ না হওয়ায় অব্যাহত ভয়াবহ ভাঙন ও জলোচ্ছ্বাস রোধে কার্যকর কোনো ব্যবস্থা নেই বললেই চলে। বিশেষ করে দীর্ঘদিন ধরে বাঁশখালী উপকূলীয় এলাকার নিরীহ সাধারণ মানুষ সহায়-সম্বল হারিয়ে সামুদ্রিক জলোচ্ছ্বাস ও ভয়াবহ ভাঙনে বিপন্ন হয়ে পড়েছে।
এদিকে বেড়িবাঁধ না থাকায় লবণাক্ততার কারণে উপকূলীয় এলাকায় চাষাবাদ করা সম্ভব হচ্ছে না। এখানকার ভয়াবহ বেড়িবাঁধের বিধ্বস্ত ভাঙন রোধে ২৪ বছরেও স্থায়ী কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় বর্ষাকালে অমাবস্যা-পূর্ণিমার অস্বাভাবিক জোয়ারে এখানকার খানখানাবাদ, ছনুয়া, গন্ডামারা, সাধনপুর, পুকুরিয়া ইউনিয়নসহ সমগ্র বাঁশখালী উপকূলীয় ইউনিয়ন এলাকার তিন লাখের অধিক মানুষ সহায়-সম্বল হারিয়ে অসহায় হয়ে পড়ে।
এলাকার অভিজ্ঞ মহলের দাবি, পরিকল্পিতভাবে নদীভাঙনের ইতিহাস পর্যবেক্ষণ, নদীর স্রোতের গতি-প্রকৃতি নির্ধারণ করতে জরিপ করে সুষ্ঠু পরিকল্পনা তৈরি করা প্রয়োজন।
এস এম ফরিদুল আলম, চট্টগ্রাম