বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার প্রাণকেন্দ্র বুড়িগঙ্গা নদীতে এখনো বর্ষার পানি আছে বলে দুর্গন্ধ নেই এবং এর বর্তমান পরিবেশ মোটামুটি ভালো। তবে ইতিমধ্যেই বুড়িগঙ্গা নদীর পানি কমতে শুরু করেছে। এরপর শুরু হবে পচা গন্ধ এবং নষ্ট হবে এর পরিবেশ।
বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে আশপাশের যেসব আবাসিক এলাকায় লোকজন বসবাস করে, শুষ্ক মৌসুমে তাদের কষ্ট ও দুর্ভোগ পোহাতে হয়।
বিশেষ করে ফরিদাবাদের আরসিম গেট, মিল ব্যারাক, ফরাশগঞ্জ, মিটফোর্ড হাসপাতাল ও এর সংলগ্ন বাসাবাড়ি, নবীন চন্দ্র গোস্বামী রোড, পোস্তগোলা সেনানিবাস ও এর আশপাশের বসতবাড়ি। ইদানীং বুড়িগঙ্গা নদীতে প্রচুর কচুরিপানা ভাসতে দেখা যাচ্ছে। এর ওপর কুকুর-বিড়ালের মৃতদেহের কারণে গন্ধ লেগেই থাকে।
আরসিম গেট এলাকার অসংখ্য বসতবাড়ি থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ পোস্তগোলা থেকে মিটফোর্ড হাসপাতাল পর্যন্ত বুড়িগঙ্গা নদীকে দূষণমুক্ত করতে কোনো চেষ্টাই করছে না। যা-ও করা হয়, তা রাজনৈতিক অথবা লোক দেখানো। বুড়িগঙ্গা নদীতে ময়লা ও সুয়ারেজের পানি ফেলা বন্ধ করতে হবে।
এই অবস্থায় জরুরি ভিত্তিতে বুড়িগঙ্গা নদীকে দূষণমুক্ত করুন এবং নদীর তীরে বসবাসকারী লোকজনকে বুড়িগঙ্গা নদীর দুর্গন্ধ থেকে রক্ষা করার অনুরোধ জানাচ্ছি।
মাহবুবউদ্দিন চৌধুরী
ফরিদাবাদ, ঢাকা।