বাঁচান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর আইন কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকে এর শিক্ষাদান ব্যবস্থাপনা ও পরিচালনার ক্ষেত্রে একটি পোস্ট গ্র্যাজুয়েট কলেজ হয়ে উচ্চমান বজায় রেখেছিল।
কিন্তু কলেজের অধ্যক্ষ অবসর গ্রহণ করার পর বেআইনিভাবে নিয়োগ পাওয়া ৭৯ বছর বয়স্ক একজন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও তিনজন খণ্ডকালীন শিক্ষক কলেজটি পরিচালনা করছেন। এই তিনজন খণ্ডকালীন শিক্ষক কলেজে এলেও ক্লাস না নিয়ে নানাভাবে সময় পার করে চলে যান।
এই অবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে রংপুরবাসীর আবেদন, গভর্নিং বডি পুনর্গঠন করে বেআইনিভাবে নিয়োগ করা ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং অবাঞ্ছিত ঘোষিত তিনজন খণ্ডকালীন শিক্ষককে অব্যাহতি দিয়ে নিয়মিত অধ্যক্ষসহ প্রয়োজনীয়সংখ্যক নিয়মিত শিক্ষক নিয়োগ দিয়ে কলেজটি বাঁচান। রংপুরবাসীর প্রত্যাশা, রংপুর আইন কলেজের ঐতিহ্য অমলিন থাকবে।
শারমিন আখতার
রংপুর আইন কলেজ, রংপুর।