বাংলা তারিখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসছে পয়লা বৈশাখ ১৪২৩ বাংলা নববর্ষ। বাংলা নববর্ষ বাংলার ঐতিহ্যের এক অপূর্ব নিদর্শন। বাংলাদেশের নববর্ষকে পালন করার দৃশ্য দেখে প্রাণ জুড়িয়ে যায়। ধর্ম–বর্ণনির্বিশেষে সবাই এই আনন্দের মহামিলনে যোগ দেয়। ভুলে যায় সব ভেদাভেদ।
বাংলা সনের প্রথম দিনকে আমরা মহা উৎসবে পালন করলেও বাকি দিনগুলোর কথা আমরা ভুলেও স্মরণ করি না। বাংলা তারিখের হিসাব তো দূরের কথা, বাংলা মাসের নামটিও আমরা মনে রাখি না। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস-আদালতে বাংলা তারিখের ব্যবহার দিনের পর দিন কমছে। সরকারি খাতে ব্যবহার না থাকলে বেসরকারি খাত কীভাবে উৎসাহিত হবে?
তাই সরকারি-বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস-আদালতে বাধ্যতামূলক বাংলা তারিখের ব্যবহার শুরু করা উচিত। তা না হলে আমরা নিজেদের শিকড় ভুলে যাব। বিষয়টি ভেবে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আজিনুর রহমান
নীলফামারী।