বাংলা বই অনুবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা একাডেমির হীরক জুবিলি উদ্‌যাপন অনুষ্ঠানে এক বক্তা বলেন, তিনি এক জার্মান ভদ্রলোককে গীতাঞ্জলির প্রশংসা করতে 

শুনে তাঁকে জিজ্ঞেস করেন, তিনি বাংলা জানেন কি না, গীতাঞ্জলি পড়েছেন কি না? উত্তরে ওই ভদ্রলোক বলেন, তিনি বাংলা জানেন না, কিন্তু গীতাঞ্জলি পড়েছেন, গীতাঞ্জলির অনুবাদ পড়েছেন।

বাংলা সাহিত্য অত্যন্ত সমৃদ্ধ। বিশ্ব সাহিত্য সভায় তার যথাযোগ্য মর্যাদাপূর্ণ আসন নিশ্চিত করার জন্য বাংলা সাহিত্যের ইংরেজি অনুবাদ হওয়া প্রয়োজন। দুঃখের বিষয়, ইংরেজি অনেক বই বাংলায় অনূদিত হলেও বাংলা থেকে ইংরেজিতে অনূদিত বইয়ের সংখ্যা সেই তুলনায় নিতান্তই কম। এই বিষয়ে লেখক, অনুবাদক ও বাংলা একাডেমির মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করছি।

কানিজ ফাতেমা, ঢাকা।