বাংলামতী ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর সরকারের কার্যকর সমর্থন, অনুকূল আবহাওয়া ও কোটি কৃষকের কঠোর শ্রমে বাংলাদেশের ১৬ কোটি মানুষের জন্য পর্যাপ্ত চাল উৎপাদন হয়েছিল। এখন আমাদের উন্নত মানের চাল উৎপাদনের দিকে নজর দিতে হবে। যত দূর মনে পড়ে, ২০০৮ সালে একটি উৎসাহজনক খবরে চোখ পড়েছিল, বিআরআরআই একটা ধানের পদ আবিষ্কার করেছে, যার নাম দেওয়া হয়েছে বাংলামতী। ওটা ভারত ও পাকিস্তানের বাসমতী চালের অনুরূপ, কিন্তু যার উৎপাদনশীলতা দ্বিগুণ।
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এর পরীক্ষামূলকভাবে চাষ করা হয়েছে, যার ফলাফল খুবই উৎসাহব্যঞ্জক। খবরে এটাও উল্লেখ করা হয়েছিল, বাংলামতী ধান আমন ও আউশ উভয় ঋতুতেই উৎপাদন করা যায়। এমন আশাবাদও ব্যক্ত করা হয়েছিল, ১০ বছরের মধ্যে দেশের অর্ধেক ধানি জমিতে বাংলামতী ধানের চাষ হবে। আট বছর চলে গেছে, ঢাকার পাইকারি বাজার অর্থাৎ বাবুবাজার ও বাদামতলীতে বাংলামতী চালের দেখা মেলে না। দেশে ধনী লোকেরা সামাজিক উৎসবে আমদানি করা বাসমতী চাল ব্যবহার করছে।
বাসমতী চালের দাম বেশি বলে সাধারণ জনগণ সে চালের স্বাদ নিতে পারে না। বাংলামতী চালের উৎপাদন বাসমতীর দ্বিগুণ হওয়ায় মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে। এতে সবাই বাংলামতী চালের স্বাদ নিতে পারবে। অধিক উৎপাদন করা গেলে এই চাল বিদেশেও রপ্তানি করা যাবে। কিন্তু এটা কীভাবে সম্ভব হবে?
মো. আশরাফ হোসেন
ঢাকা।