বাইপাস সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা একটি ঐতিহ্যবাহী শহর। পুরোনো শহর হিসেবে এর যতখানি উন্নত হওয়ার দরকার ছিল, ঠিক ততখানি হয়নি। বিশ্বরোড পলাশবাড়ী থেকে গাইবান্ধা শহরে ঢোকার জন্য একটি মাত্র রাস্তা আছে।
এমনিতেই একটি মাত্র রাস্তা, তার ওপর রাস্তা ঘেঁষে দুই পাশে অফিস, আদালত, স্কুল এবং সর্বোপরি বাসস্ট্যান্ড।
তাই সকাল থেকেই শুরু হয় যানজট। অফিস ও স্কুলগামী যাত্রীদের যথাসময়ে গন্তবে্য পৌঁছানো অসম্ভব। বাংলাদেশের প্রায় জেলার রাস্তাঘাটেরই যথেষ্ট উন্নতি হয়েছে, বাইপাস সড়ক হয়েছে। এ ক্ষেত্রে গাইবান্ধা অনেক পিছিয়ে আছে। একটি বাইপাস সড়কের জন্য অনেক আবেদন, মানববন্ধন করা হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। একটি বাইপাস সড়ক গাইবান্ধাকে উন্নত শহরে পরিণত করতে পারে।
সিদ্দিকা ফেরদৌস, নাগরিক, গাইবান্ধা।