প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকাসহ যানজটে আক্রান্ত শহরগুলোতে ইদানীং লক্ষণীয়ভাবে বেড়ে গেছে বাইসাইকেলের ব্যবহার। বিশেষ করে, শিক্ষার্থীরা এ ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, শারীরিক সুস্থতা, যথাসময়ে গন্তব্যে পৌঁছানো, আর্থিক সাশ্রয়—সবকিছু মিলিয়ে বাইসাইকেল বাহনটি নিঃসন্দেহে লাভজনক।
উন্নত দেশগুলোতে বাইসাইকেলের ব্যবহার সহজসাধ্য, কিন্তু আমাদের ঢাকা নগরে সাইকেল চালানো যথেষ্ট ঝুঁকিপূর্ণ। তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, নির্বিঘ্নে বাইসাইকেলকে বাহন হিসেবে ব্যবহার করার জন্য রাস্তায় সাইকেলের আলাদা লেন চিহ্নিত করা প্রয়োজন।
কাজী হেলেনা ইয়াসমিন
তেজগাঁও, ঢাকা।