বাঙালি জীবনে 'কোটা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মানুষ ‘কোটা’ শব্দটার সঙ্গে খুব ভালোভাবেই পরিচিত, বিশেষত যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ও চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করেন, তাঁরা। কোটা হচ্ছে বিশেষ একটা সুবিধা বা অগ্রাধিকার, যার সুবাদে কেউ কেউ অন্যদের চেয়ে এগিয়ে থাকেন।

আমি কোটার বিপক্ষে নই, বাংলাদেশের আর্থসামাজিক ও অন্যান্য বিবেচনায় কোটার প্রয়োজন অবশ্যই আছে। তারপরও আমি আগেই বলেছি, আমরা যেহেতু একই ব্যবস্থায় মানুষ, সেহেতু ‘কোটা’ নিয়ে নতুন করে ভাবা দরকার। অতিরিক্ত কোটার কারণে অন্যরা ক্ষতিগ্রস্ত হন। মেধার ​মূল্যায়ন হয় না।

কোটা চিরকাল থাকতে পারে না। একটি নির্দিষ্ট সময় পর দেশ থেকে কোটা উঠিয়ে দেওয়া উচিত। সেই সময়টি কবে আসবে?

মো. শাহজালাল

বেলাব, নরসিংদী।