প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্তমানে টিভি ও পত্রিকা খুললেই বাজেট-বিষয়ক আলোচনা দেখা যায়। এসব অনুষ্ঠান ও সংবাদে মূলত ধনিক শ্রেণির মানুষেরাই এসে থাকে, তাদের কথাই গণমাধ্যমে শোনা যায়। তাদের মূল দাবি হচ্ছে কর হ্রাস, প্রণোদনা প্যাকেজ বা ভর্তুকি প্রদান।
অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সঞ্চয়পত্র যে ব্যক্তিরা ক্রয় করেন, তাঁরা অবসরপ্রাপ্ত সরকারি চাকুরে। শিল্পপতিদের মতো তাঁরা একাধিক ইমারত গড়তে বা শিল্পপ্রতিষ্ঠান গড়তে পারেন না। শুধু বেঁচে থাকার জন্য সারা জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় দিয়ে ক্রয় করেন সঞ্চয়পত্র, যার মুনাফা দিয়ে তাঁদের অন্ন-বস্ত্রের সংস্থান হয়, তাঁদের ছেলেমেয়েদের লেখাপড়ার জোগান হয়।
এটা ছাড়া এই অবসরপ্রাপ্ত মানুষদের সঞ্চয় ও বিনিয়োগের বিকল্প মাধ্যম নেই।
মো. ছালাম সরকার, রাজশাহী।