বাড়িভাড়ার কর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়িভাড়ার ওপর কর প্রদানে বিভিন্ন নিয়মনীতি আরোপ করা হয়েছে। কর দেওয়া নাগরিকের নৈতিক দায়িত্ব। এই কর দিতে গিয়ে বাড়ির মালিকেরা আইনজীবীদের মাধ্যমে কর কর্তৃপক্ষকে কর প্রদান করে থাকেন বেশির ভাগ ক্ষেত্রে।
উকিল সাহেবরা তাঁদের অভিজ্ঞতার আলোকে আয়কর রিটার্ন তৈরি করে কর কর্তৃপক্ষের কাছে জমা দেন। তার বিনিময়ে মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়ে তাঁরা বাড়ির মালিকদের আশ্বাস দেন, সবকিছু ঠিকঠাক। এখন প্রায়ই দেখা যাচ্ছে যে এক-দু বছরের মধ্যে ওই রিটার্নে অনেক ত্রুটি আছে, এই মর্মে নোটিশ প্রদান করা হচ্ছে।
আবার আইনজীবীর শরণাপন্ন হলে তিনি বড় অঙ্কের টাকা দাবি করেন, যা দিয়ে নাকি ওপর মহলকে সন্তুষ্ট করতে হবে (তাঁদের ভাষ্যে)।
কথা হচ্ছে, আইনজীবীরাই বা কী রিটার্ন দাখিল করেন, আর কর কর্তৃপক্ষই বা কী দেখেন। কারণ, শুধু পত্রলেখকই নন, অনেক বাড়িওয়ালাই এমন হয়রানির মুখে পড়েছেন। এর প্রতিকার কোথায় মিলবে?
আবুল হোসেন, মগবাজার, ঢাকা।