বাড্ডার দুরবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অভিজাত এলাকা গুলশানের পূর্ব পাশে বাড্ডার অবস্থান। এলাকাটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ। এই এলাকায় রাস্তা নির্মাণকাজে চরম অব্যবস্থা দেখা যায়। কিছুদিন আগে এখানে অপরিকল্পিতভাবে রাস্তা নির্মাণ করা হয়েছে। এখানকার অনেক সড়কে পানি নিষ্কাশনের জন্য কোনো আলাদা নালা নেই। অধিক পানির চাপে পয়োনিষ্কাশনের পাইপগুলো ফেটে গিয়ে রাস্তার কংক্রিট বা পিচের ঢালাই উঠে গেছে।
সামান্য বৃষ্টি হলে অধিকাংশ রাস্তাই ময়লা পানিতে সয়লাব হয়ে যায়। অনেক রাস্তায় মাসের পর মাস পানি জমে থাকে। ফলে জনগণকে খুব কষ্ট করে চলাচল করতে হয়। আবার গোদের ওপর বিষফোড়ার মতো শুরু হয়েছে হাউজিং কোম্পানিগুলোর অপতৎপরতা। কোম্পানিগুলো বড় বড় ট্রাকে করে ইট, বালু ও রড আনে। এসব মালামালের আনা-নেওয়ার কারণে রাস্তাগুলো খানাখন্দে পরিণত হয়েছে।
অবিলম্বে রাস্তার উভয় পাশে ময়লা পানি নিষ্কাশনের জন্য আলাদা নালা নির্মাণ করা হোক।
মো. আদিল রহমান
ঢাকা।