আমি একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইনের স্নাতক। আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য আমি বার কাউন্সিলে আবেদন করি ২০১৩ সালে। যথারীতি এমসিকিউ ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হই। এখন আবার নতুন অভিজ্ঞতার পালা। আমি বার কাউন্সিলের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করি। কিন্তু আমার অযোগ্যতা হিসেবে এই বিষয়গুলো চিহ্নিত করা হয়: ১. আমার বয়স ৩৫ বছর ২. আমি দুই বছরের পাস কোর্স করেছি ৩. আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতক। যথারীতি মৌখিক পরীক্ষার পরীক্ষকেরা ইচ্ছা করলে যে–কাউকে সব প্রশ্নের উত্তরদানে অপারগ করতে পারেন। আমি দুবার অংশ নিয়েও উত্তীর্ণ হতে পারলাম না।
কিন্তু কথা হচ্ছে, বার কাউন্সিলের সনদপ্রাপ্তি তো চাকরি নয়? আমি আমার যোগ্যতা ও দক্ষতা থাকলে সফল হব, নতুবা নয়! দ্বিতীয়ত, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়া কি অপরাধ? লিখিত পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার পরও কেন আমাকে সনদ দেওয়া হবে না? আমি এসব প্রশ্নের উত্তর চাই।
নূরে আলম সিদ্দিকী, যাত্রাবাড়ী, ঢাকা।