বালাশী সেতু চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ৬৪ জেলার মধ্যে উত্তরাঞ্চলের জেলাগুলো সবচেয়ে বেশি অবহেলিত। সেখানে তেমন কোনো ভারী শিল্পকারখানা গড়ে ওঠেনি পৃষ্ঠপোষকতার অভাবে। উত্তরের লোকদের যমুনার ওপারের লোকেরা অনগ্রসর ও গোবেচারা প্রকৃতির মানুষ হিসেবে গণ্য করে, যেটা আমাদের কাছে লজ্জার ও কষ্টকর। গাইবান্ধা পুরোনো জেলা হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত পকেট শহর হিসেবে বিবেচিত হয়ে আসছে। অথচ একটু আগ্রহ আর নজর দিলেই গাইবান্ধা হয়ে উঠতে পারে একটি আধুনিক শহর।
পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের কথা হচ্ছে। অথচ এর চেয়ে বেশি প্রয়োজন গাইবান্ধায় বালাশী সেতু নির্মাণ। বালাশী সেতু নির্মিত হলে বৃহত্তর ময়মনসিংহের সঙ্গে রংপুর বিভাগের আটটি জেলার সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। শিল্প ও বাণিজ্যের প্রসার হবে। তা ছাড়া উত্তরের জেলাগুলোর সঙ্গে ঢাকার দূরত্ব অনেকটাই কমে আসবে। দক্ষিণ–পূর্বের জেলাগুলোর মতো উত্তরেরও উন্নতি আমরা কামনা করি, দাবি করি। সে ক্ষেত্রে বালাশী সেতু হয়ে উঠতে পারে উত্তরাঞ্চলের উন্নয়নের চাবিকাঠি। আর তাতেই গাইবান্ধার তরতর করে উন্নতি হবে। তাই সরকারের কাছে আমাদের আকুল আবেদন, বালাশী সেতু নির্মাণ করে রংপুরের আটটি জেলার জনগণের দাবির প্রতি সমর্থন দিন। তবেই বাংলাদেশের মধ্যম আয়ের দেশ হতে সময় লাগবে না।
সিদ্দিকা তরু, গাইবান্ধা।