বালাসী সেতুর গুরুত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরাঞ্চল দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপদ। এখানকার চাল, আম, লিচুসহ অনেক গুরুত্বপূর্ণ পণ্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যায়। অথচ উত্তরাঞ্চল সব সময় উপেক্ষিত।

ঢাকা-পঞ্চগড় মহাসড়কে প্রচণ্ড যানজট থাকে, বিশেষ করে উৎসবের দিনগুলোতে যানবাহনে উঠলে কখন গন্তব্যে পৌঁছানো যাবে, তা কেউ জানে না। তাই এর থেকে পরিত্রাণ আর উন্নয়নের জন্য বালাসী সেতু নির্মাণ কার্যকর হতে পারে।

এর ফলে উত্তরাঞ্চলের জেলাগুলোর সঙ্গে ময়মনসিংহ বিভাগের সংযোগ হবে, উন্নয়ন ত্বরান্বিত এবং বিকল্প যোগাযোগব্যবস্থা সৃষ্টি হবে। মহাসড়কগুলোর ওপর চাপ কমবে। সরকার বিষয়টি খতিয়ে দেখতে পারে।

সিদ্দিকা তরু, গাইবান্ধা।