প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়কপথে বিভিন্ন যানবাহনে বালু আনা-নেওয়া করা হয়। কিন্তু এসব যানবাহনে ঢাকনা ব্যবহার করা হয় না। তাতে করে চলন্ত যানবাহন থেকে পথচারী, মোটরসাইকেল চালক, রিকশাচালক, যাত্রী, বাইসাইকেল চালক, বাসযাত্রী—সবার গায়েই বালু লাগে। এতে মানুষ নানা রোগে আক্রান্ত হতে পারে। বিশেষ করে, শ্বাস-প্রশ্বাসজনিত অসুখ হতে পারে।
তাই রাস্তায় বালুভর্তি ট্রাক যেন ঢাকনা ছাড়া চলাচল করতে না পারে, তা নিশ্চিত করতে হবে। অন্যথায় চালক ও মালিককে দণ্ডিত করা উচিত।
মণি লাল বণিক, ময়মনসিংহ।