বাল্যবিবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েদের ডুকরে কাঁদা আর শেষ হবে না। শতাব্দীর পর শতাব্দী মেয়েদের চলছেই আর বর্তমানে তা কমানোর পক্ষে তো কেউ নেই-ই বরং আগের থেকে এই কান্নার পরিমাণ যতটুকু কমেছিল আবার বেড়ে গেল। মেয়েদের বিয়ের বয়স ১৮ থাকাকালে বাবা-মায়েদের বিয়ের মনোভাব এমন ছিল যে মেয়ের বয়স ১৮ বছরে এলেই মেয়েদের পার করতে পারলেই বাঁচে। আর যদি খুব ভালো পাত্র হয়, তার বিয়ের অনেক তাড়াহুড়ো থাকে, তাহলে তো কথাই নেই। মেয়ের বয়স ১৮ হলো না ১৪ হলো তা দেখে কে! বিয়েটা দিলে বলতে পারব, আমার মেয়েজামাই অমুখ। তবু মত যা–ই হোক, তাও মেয়েরা পড়ালেখা ও ১৮ বছরের নীতির দোহাই দিয়ে নিজেকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখে, আর মন ভরে প্রার্থনা করে যদি এই নীতি পরিবর্তিত হয়ে ২০ কিংবা ২২ হতো তাহলে কত কিছুই না সে উৎসর্গ করবে বলে প্রতিজ্ঞা করে। কিন্তু কেউ বুঝল না, কেউ শুনল না এই নিপীড়িত মনটার কথা বরং সবাইকে অবাক করে বিশ্বকে বুড়ো আঙুল দেখিয়ে যৌন হরণ... এ দেশ। যে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের দুটি দলেরই প্রধান এমনকি এ দেশের সরকারপ্রধান নারী।
সরকারের নীতিতেই তো আছে, ‘দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়’, ‘বাল্যবিবাহ বন্ধ করো।’ ‘বহুবিবাহ বন্ধ করো।’ বর্তমানে মানুষের গড় বাঁচার বয়স ৬০ বছর। তাহলে সাংসারিক জীবন দাঁড়াচ্ছে মেয়েদের ১৬-৬০ এবং ছেলেদের ১৮-৬০।
তাহলে প্রথমত, এ তো অবুঝ বয়স থেকে সংসার শুরু করে এত দিনের সাংসারিক জীবনে কতবারই আর নিরাপত্তা রেখে চলা সম্ভব। আর এমন নিষ্ঠুর কতজনই বা আছেন, যারা নিজের বাচ্চা গর্ভে আসার এক থেকে তিন মাসের মধ্যে স্বেচ্ছায় মেরে ফেলবেন! দ্বিতীয়ত, ১৬ এবং ১৮ একটি মেয়ে ও মেয়েকে কি কোনো যুবক-যুবতী বলে আপনার মনে হচ্ছে? বাল্যবিবাহের কুফল আপনি ভালো করে জানেন। তৃতীয়ত, মনে রাখবেন লোভনীয় বস্তু যত দেরিতে পাবেন তত বেশি দিন আকরে ধরে রাখার চেষ্টা থাকে আর এর বিপরীতে হরেক স্বাদ আস্বাদনে ইচ্ছা জাগে। ফল বহুবিবাহ। যেখানে আমাদের বিপদ ও মৃত্যুর প্রশ্ন সেখানে রুচির কথা বলাই বাহুল্য। নেপোলিয়ান বলেছিলেন ‘আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি দেব।’ সরকারের কাছে আর্তনাদ করছি, আমাদের কথা নাই ভাবলেন, আপনার কর্তব্য পালনের জন্য হলেও আপনাকে দেশের ভবিষ্যতের কথা ভাবতে হবে। দেশের ভবিষ্যৎ আমরা এবং আমাদের সন্তানেরা। আমাদের যদি মৃত্যুকূপ থেকে না তোলেন তবে ভবিষ্যৎ প্রজন্মের কী হবে?
জান্নাতুল ফেরদৌস, মিরপুর, ঢাকা।