বাল্যবিবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইদানীং বিভিন্ন গণমাধ্যমে বাল্যবিবাহ নিয়ে এলাহী কাণ্ড চলছে। বিয়ের বয়স নিয়ে বিভিন্ন জনের কাছ থেকে আসছে বিভিন্ন ধরনের মন্তব্য। আমাদের দেশে বাল্যবিবাহের প্রধান কারণ অশিক্ষা, কুশিক্ষা ইত্যাদি। 
এখন যদিও গ্রামের মানুষের মধ্যে একটা সহজাত বিশ্বাস জন্ম নিয়েছে যে সন্তান এসএসসি পাস করবে, তারপর চাকরিবাকরি করবে। এটা ছেলেদের ক্ষেত্রে অনুমিত। কিন্তু মেয়েদের ক্ষেত্রে কয়জন অভিভাবক অন্তত এ ভাবনাটা ভাবেন?
তাঁদের ভাবনা একটাই, মেয়ে বড় হচ্ছে মানে কাঁধের বোঝা ভারী হচ্ছে, তাই এটাকে যত তাড়াতাড়ি পারা যায় একটা ভালো ঘর দেখে বিয়ে দিতে পারলেই সব দায়িত্ব শেষ। অথচ ক্লাস সেভেন বা এইটপড়ুয়া একটি গ্রাম্য মেয়ে (বালিকা) তার সাংসারিক বা যৌনজীবন সম্পর্কে কি সচেতন?
এখনো অধিকাংশ গ্রামে অবাধে বাল্যবিবাহ হয়। যাঁরা প্রতিরোধ করতে যান, তাঁরা সেখান থেকে কিছু টাকা ধান্দা করে হাসিমুখে ফিরে আসেন। দু-একজন সচেতন ছাত্র, যুবক প্রতিরোধ করতে গেলে শুনতে হয় নানা তিরস্কারমূলক বক্তব্য।
তাই শুধু গণমাধ্যমে বাল্যবিবাহ সম্পর্কে বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠান প্রচার করলেই যথেষ্ট হবে না, সরকারের গৃহীত নীতি প্রান্তিক পর্যায়ে কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে।
খবির উদ্দিন, বগুড়া।