বাল্যবিবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাল্যবিবাহের কারণে অনেক মেয়েই স্কুলের শিক্ষা শেষ করতে পারে না
বাল্যবিবাহের কারণে অনেক মেয়েই স্কুলের শিক্ষা শেষ করতে পারে না

বাংলাদেশ শিশুমৃত্যু, নিরাপদ মাতৃত্ব, আর্সেনিক প্রতিরোধ, নিরাপদ স্যানিটেশন, দারিদ্র্য বিমোচনসহ অনেক সূচকে অগ্রগতি অর্জন করলেও বাল্যবিবাহ প্রতিরোধে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারেনি। এ দেশে জনসংখ্যার একটা বিরাট অংশ গ্রামে বাস করে। আর গ্রামের শতকরা ৬০ জন মেয়ে বয়স ১৬ হওয়ার আগেই বাল্যবিবাহের শিকার হচ্ছে। শুধু গ্রামেই নয়, শহরে মেয়েরাও বাল্যবিবাহের শিকার হচ্ছে। বাল্যবিবাহের শিকার হওয়া মেয়েরা অধিকাংশ ক্ষেত্রেই উচ্চশিক্ষা এমনকি মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত হয়।
সরকারি-বেসরকারি নানা উদ্যোগ সত্ত্বেও বাল্যবিবাহ রোধে আমরা উল্লেখযোগ্য সফলতা অর্জন করতে পারিনি। এর প্রধান কারণ
হলো, অর্থনৈতিক সংকট, ধর্মীয় গোঁড়ামি ও সামাজিক অসচেতনতা। দরিদ্র পরিবারগুলোতেই বাল্যবিবাহের প্রবণতা সবচেয়ে বেশি। তা ছাড়া বাল্যবিবাহের সঙ্গে যৌতুকও জড়িত, কনের বয়স কম হলে যৌতুকের পরিমাণও কম হয়।

এ থেকে মুক্তিলাভের জন্য পারিবারিক ও সামাজিক সচেতনতার বিকল্প নেই। বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সোচ্চার হতে হবে। নারীশিক্ষা নিশ্চিতকরণের পাশাপাশি নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বাল্যবিবাহ রোধের সব উদ্যোগে কন্যাসন্তানের পাশাপাশি অভিভাবকের অন্তর্ভুক্তি নিশ্চিত করলে তা কার্যকর হবে।
মোদ্দা কথা হলো, বাল্যবিবাহের প্রতিটি কারণকে চিহ্নিত করে তা দূর করার ব্যবস্থা নিতে হবে।
মো. রেদোয়ান হোসেন
টাঙ্গাইল।