বাল্যবিবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ বাল্যবিবাহ ও অল্প বয়সে সন্তান ধারণ। প্রতিবছর আমাদের দেশে ২৩ লাখ লোক বাড়ছে। আর আমাদের জায়গা হলো ৫৫ হাজার বর্গমাইল। যদি প্রতিবছর ২৩ লাখ লোক বাড়ে, তাহলে ২৫-৩০ বছর পর দেশে আবাদি জমি থাকবে না। চাষ করার জমি পাওয়া যাবে না। এ জন্য বাল্যবিবাহ ঠেকাতে হবেই।

দেশের প্রায় ১ লাখ ৭০ হাজার কিশোরীর ১৫ বছর বয়স হওয়ার আগেই বিয়ে হয়। এশিয়ার মধ্যে কিশোরী গর্ভধারণের হার বাংলাদেশেই সবচেয়ে বেশি। বাল্যবিবাহের কারণে অপরিণত বয়সে সন্তান ধারণ, মাতৃমৃত্যুর হার বৃদ্ধি, স্বাস্থ্যহানি, তালাক, পতিতাবৃত্তি, অপরিপক্ব সন্তান প্রসবসহ নানা জটিলতার সৃষ্টি হচ্ছে। সব দিক বিবেচনা করে সরকারকে বাল্যবিবাহ রোধে আরও অগ্রণী ও গতিময় ভূমিকা পালন করতে হবে।

এম মনসুর আলী

ব্রাহ্মণবাড়িয়া।