বাল্যবিবাহ রোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাল্যবিবাহ রোধ করে কৈশোর নিশ্চিত করতে হবে
বাল্যবিবাহ রোধ করে কৈশোর নিশ্চিত করতে হবে

বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। নানা সমস্যায় জর্জরিত। বাল্যবিবাহ তার মধ্যে অন্যতম। বাল্যবিবাহ রোধে দেশে আইন আছে, তার পরও তা রোধ করা যাচ্ছে না। কারণ, জন্মনিবন্ধনে বয়স বাড়িয়ে বাল্যবিবাহ চলছে। দেশের পণ্ডিত ব্যক্তিরা এ সমস্যা সমাধানে বিভিন্ন কৌশলের কথা বললেও আমাদের সচেতনতা বাড়ছে না।
বাল্যবিবাহ রোধে বাংলাদেশের সব জনগণের ভোটার আইডি ও ন্যাশনাল আইডি কার্ড বাধ্যতামূলক করতে হবে। ভোটার আইডি কার্ডের ডেটা যখন গ্রহণ করা হয়, তখন ভোটারের বায়োডাটাও কিন্তু গ্রহণ করা হয়। ভোটারের ডেটা ওয়েবসাইটে ছেড়ে দিতে হবে এবং সবার জন্য উন্মুক্ত করতে হবে। এতে যে ব্যক্তি বিবাহ করতে যাচ্ছেন তাঁর বয়স এবং আগে তিনি বিয়ে করেছেন কি না, তা-ও জানা যাবে। ওয়েবসাইট থেকে পাত্রপাত্রীর বায়োডাটা ডাউনলোড করে বিবাহ রেজিস্ট্রিতে সংযোগ করতে হবে।

উপর্যুক্ত পদ্ধতি অবলম্বন করলে বাল্যবিবাহ রোধ করা যেমন সহজ হবে, তেমনি কারও পক্ষে একাধিক বিয়ে করাও সম্ভব হবে না। সামাজিক অপরাধ রোধ করা সম্ভব হবে। সর্বোপরি মানুষ প্রয়োজন হলে আরেকজন মানুষ সম্পর্কে জানতে পারবে। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে পারলে এটা করা সম্ভব।
দেবদুলাল বিশ্বাস
বাগেরহাট।