বাস চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার আগে পুরান ঢাকার পোস্তগোলা থেকে টাউন সার্ভিস বাস ছিল, যা সদরঘাট হয়ে গুলিস্তান পর্যন্ত যাতায়াত করত। 
কিন্তু বর্তমানে এ রাস্তায় বাস তো দূরের কথা, যানবাহন সংকটে এলাকাবাসী আজ অসহায়। বর্তমানে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া অতিরিক্ত, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই অবস্থায় দীর্ঘদিন থেকে এই এলাকার মানুষ পোস্তগোলা হয়ে গেন্ডারিয়ার লোহারপুলের ওপর দিয়ে গুলিস্তান বা মতিঝিল বাস সার্ভিস নতুনভাবে চালু করার দাবি জানাচ্ছে।
এ ক্ষেত্রে সরকার বিআরটিসি বাস চালু করতে পারে। এতেও এলাকাবাসী উপকৃত হবে, তাতে কোনো সন্দেহ নেই। কারণ, এলাকার অনেক নিম্নমধ্যবিত্ত পরিবার দারিদ্র্যসীমার নিচে বসবাস করে থাকে। যানবাহনসংকটের জন্য, বিশেষ করে ছাত্রছাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
এ অবস্থায়, এলাকার মানুষের সমস্যা কথা বিবেচনা করে জরুরি ভিত্তিতে পুরান ঢাকার পোস্তগোলা-গেন্ডারিয়া-গুলিস্তান বা মতিঝিল পর্যন্ত বাস সার্ভিস পুনরায় চালু বা নতুনভাবে প্রবর্তন করার জোর দাবি জানাচ্ছি।
মাহবুব উদ্দিন চৌধুরী, ঢাকা।