শ্রীমঙ্গল থেকে শমশেরনগর ৩০ িকলোমিটার রাস্তা। দুই বছর আগে এই রুটে বাস সার্ভিস ছিল। কিন্তু িসএনজিচালিত অটোরিকশা চালু হওয়ার পর বাসমালিকেরা লোকসানের মুখে পড়ে যান, ফলে একপর্যায়ে তঁারা এই রুটে বাস চলাচল বন্ধ করে দেন। বাস বন্ধ হয়ে যাওয়ায় শ্রীমঙ্গল-শমশেরনগর রুটে যাত্রীদের একমাত্র বাহন সিএনজি অটোরিকশা।
কিন্তু কয়েক মাস ধরে সিএনজি সমিতি ভাড়া বাড়িয়ে দেওয়ায় বিপাকে পড়ছেন স্কুল, কলেজ ও িবশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকসহ নানা শ্রেণি–পেশার মানুষ। অটোরিকশা ভাড়া প্রায় দ্বিগুণ হওয়ায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণির মানুষদের প্রতিদিন যাতায়াত করা কঠিন হয়ে পড়েছে। সময়মতো অটোরিকশা না পাওয়ায় সঠিক সময়ে পৌঁছাতে পারে না স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গামী ছাত্রছাত্রীরা। এ ছাড়া যখন বাস চলত, তখন সাধারণ জনগণ কম ভাড়ায় যাতায়াত করতে পারত।
এই অবস্থায় শ্রীমঙ্গল-শমশেরনগর রুটে পুনরায় বাস সার্ভিস চালু করার দাবি জানাচ্ছে সাধারণ জনগণ। তাই জনগণের আর্থিক অবস্থা এবং িশক্ষার্থী ও শিক্ষকসহ সব শ্রেণি-পেশার মানুষের সমস্যার কথা মাথায় রেখে শ্রীমঙ্গল-শমশেরনগর রুটে পুনরায় বাস সার্ভিস চালু করা প্রয়োজন।
মো. নাজিম উদ্দিন
মৌলভীবাজার।