বাস পার্কিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তজেলা বাসগুলোর কাউন্টার রাজধানীর মতিঝিল এলাকায় অবস্থিত। ফকিরাপুল, আরামবাগ, কমলাপুর এসব এলাকার প্রধান সড়কে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত ডাবল পার্কিং করে বাসগুলো রাখা হয়, ফলে রাস্তা দখল হয়ে থাকে। ফলে আরামবাগ, বাংলাদেশ ব্যাংক কলোনি, মতিঝিল এজিবি কলোনির বাসিন্দাদের যানজটে পড়তে হয়। সকালবেলা ছাত্রছাত্রীদের আসা-যাওয়া করতে নানা সমস্যায় পড়তে হয়। এই সমস্যা দূর করতে দূরপাল্লার বাসগুলোর কাউন্টার শহরের বাইরে সরিয়ে নেওয়া যায় কি না, সেটা ভেবে দেখার জন্য অনুরোধ করছি।

মো. আহাসানুল করিম

মতিঝিল এজিবি কলোনি, ঢাকা।