বাস-সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকা শহরে যতসংখ্যক মানুষ বসবাস করে, তাদের প্রয়োজনের তুলনায় বাসের সংখ্যা অত্যন্ত নগণ্য। রাজধানীতে পর্যাপ্ত পরিমাণে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও ট্যাক্সিক্যাব চলাচল করলেও এগুলোর ভাড়া বাসের তুলনায় অনেক বেশি।
রাজধানীতে সাধারণ মানুষের চলাচলের জন্য বাসই প্রধান বাহন। এর ভাড়া অন্যান্য পরিবহনের চেয়ে তুলনামূলকভাবে অনেক কম হওয়ায় বাসের মাধ্যমে চলাচলের প্রতি সাধারণ মানুষের আগ্রহ অনেক বেশি। আর তাই বাসগুলোয় যাত্রীসংখ্যা অনেক বেশি হয়। অধিকাংশ ক্ষেত্রেই বাসগুলোর ভেতর দাঁড়িয়ে, গাদাগাদি করে যাত্রী পরিবহন করা হয়ে। এভাবে নিয়মিত বাসে চলাচল করা যায় না।
রাজধানীর বিভিন্ন রুটে চলাচলকারী বাসের সংখ্যা বর্তমানের চেয়ে আরও তিন-চার গুণ বাড়ানো উচিত। রাজধানীতে বাসের সংখ্যা বৃদ্ধি করলে সাধারণ মানুষের অনেক উপকার হবে, তেমনি যানজটও কমে আসবে।
উজ্জ্বল দাস পোদ্দার
ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা।