বাস স্টপেজ চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সিলেট মহাসড়কের (বাইপাস) দেব পাড়া বাজার, সেকালের বাজারগুলোর মধ্যে উল্লিখিত বাজারটি উন্নত। চতুর্দিক থেকে বাজারে লোক আসে বিভিন্ন জায়গায় যাতায়াতের লক্ষ্যে। কিন্তু যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয় প্রতিনিয়ত। সিলেট যেতে বা হবিগঞ্জ যেতে যথাক্রমে আউশকান্দি গিয়ে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন গাড়ি ধরতে হয়। আবার হবিগঞ্জ যেতে পানিউমদা গিয়ে গাড়ি ধরতে হয়। অথচ দেবপাড়া বাজারে হবিগঞ্জ-সিলেট বিরতিহীনের একটি স্টপেজ থাকলে নারী ও বাচ্চাদের নিয়ে এত দুর্ভোগ পোহাতে হতো না।
তাই হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের স্টপেজ দেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে ছাত্রছাত্রীদের দিক বিবেচনায় নিয়ে।
হারুনুর রশিদ
রুদ্র গ্রাম, নবীগঞ্জ, হবিগঞ্জ।