বাসের জন্য হাহাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার গেন্ডারিয়ার লোহারপুল থেকে মিরপুর, মোহাম্মদপুর, টঙ্গী ভায়া গুলিস্তান, মতিঝিল, শাহবাগ, ফার্মগেট রুটে বাসের জন্য হাহাকার শুরু করেছে এলাকার হাজারো যাত্রী। 
দুঃখের বিষয়, দীর্ঘদিন ধরে পুরান ঢাকার জনগণ এলাকা থেকে মিরপুর, মোহাম্মদপুর, টঙ্গী ভায়া গুলিস্তান, মতিঝিল, গুলশান, ঝিগাতলা ইত্যাদি রুটে বাস সার্ভিসের জন্য দাবি জানিয়ে আসছে। কেউ কথা শোনে না। সরকার নির্বাক। এ অবস্থায় পুরান ঢাকা থেকে ঢাকার বিভিন্ন স্থানে যাতায়াত করা কঠিন হয়ে উঠেছে। একইভাবে, ঢাকার অন্যান্য রুটেও গণপরিবহনের সংখ্যা কমে যাচ্ছে। এভাবে চললে আগামী দিনে ঢাকা নগরে সাধারণ যাত্রীদের চলাচল করাই কঠিন হয়ে উঠবে।
এই সমস্যা নিরসনে পুরান ঢাকা থেকে বিভিন্ন রুটে বাস চালু করার জোর দাবি জানাচ্ছি।
মাহবুব উদ্দিন চৌধুরী
ঢাকা।