ঢাকা বাংলাদেশের রাজধানী। এখানে প্রায় দুই কোটি মানুষের বসবাস। আবার এর সঙ্গে প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন মানুষ ও নতুন নতুন যানবাহন। ছোট একটি শহরে এত বেশি মানুষ ও যানবাহনের কারণে বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে এই শহরটি। তার সঙ্গে যুক্ত হয়েছে বিভিন্ন স্থানে রাস্তা খোঁড়াখুঁড়ি। ফলে রাজধানীতে বাড়ছে যানজট ও ধুলাবালি।
এ ছাড়া রাজধানীর কিছু কিছু রাস্তার অবস্থা এতটাই খারাপ, যা প্রত্যন্ত গ্রামাঞ্চলের কাদামাটির রাস্তার চেয়েও নিকৃষ্ট œমানের। এ কথা মোটেও অত্যুক্তি নয়। এসব বিষয় নিয়ে বিভিন্ন সময় পত্রপত্রিকায় রিপোর্টও করা হচ্ছে। কিন্তু আমরা যেন কর্তৃপক্ষের হাতের
পুতুল হয়ে গেছি। তারা ইচ্ছামতো যা খুশি তাই করে।
কখনো দেখা যায় ভালো রাস্তা ভেঙে নতুন করে তৈরি করা হচ্ছে। আবার ভাঙা রাস্তা বছরের পর বছর ধরে ভাঙাই
থেকে যাচ্ছে। সমস্যার স্থায়ী সমাধান হয় না। এভাবে চললে একসময় শহর অচল হয়ে পড়বে। তাই সময় থাকতেই ব্যবস্থা নেওয়া উচিত।
হোসাইন আনোয়ার, ঢাকা।