প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাড়িভাড়া–সংক্রান্ত পরিপত্র নম্বর ২ আয়কর ð২০১৪ পড়ে জানলাম, বাড়িভাড়া ব্যাংকে জমা করতে হবে। বাড়িওয়ালা হিসেবে বাড়িভাড়াই আমার আয়ের একমাত্র উৎস, এই আয় দিয়েই পরিবার ও বাড়ির রক্ষণাবেক্ষণ করে থাকি। ভাড়াটেরা মাসের ভাড়া পরের মাসের ৬, ৭ তারিখ থেকে ৩০, ৩১ তারিখের মধ্যে শোধ করেন। উল্লিখিত পরিপত্র অনুযায়ী এবং এ পরিপ্রেক্ষিতে বাড়িওয়ালাকে সাতবার ব্যাংকে গিয়ে ভাড়ার টাকা জমা দিতে হবে।
আবার আমার প্রয়োজনে পরের দিনই ব্যাংক থেকে টাকা ওঠাতে হবে। সব ভাড়া একত্রে জমা দেওয়া সম্ভব নয়। এমতাবস্থায় প্রত্যেক মাসে বাড়িওয়ালাকে ১৪ বার ব্যাংকে আসা-যাওয়া করতে হবে। এটা কী করে সম্ভব? ফলে এ বিষয়ে ভিন্ন ব্যবস্থা করা দরকার। §
আ¯. র.¯ ভূঁইয়া, নারায়ণগঞ্জ।