উন্নত বিশ্ব যখন পারমাণবিক রি-অ্যাক্টর থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধের চিন্তাভাবনা করে নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে, তখন আমরা কেন তাদের বর্জন করা জিনিস থেকে বিদ্যুৎ উৎপাদনের চিন্তাভাবনা করছি, তা বোধগম্য নয়।
খুবই সম্ভাবনাময় একটি নবায়নযোগ্য জ্বালানি এই বায়োগ্যাস।
গরুর গোবর থেকে বায়োগ্যাস উৎপাদন করা যায়। গরু প্রকৃতির আশীর্বাদ। গরু থেকে দুধ পাওয়া যায়, যা থেকে পুষ্টিকর খাদ্য পাওয়া যায়, গরু থেকে গোবর পাওয়া যায়, যা থেকে বায়োগ্যাস উৎপন্ন করা যায়, গরুর গোবর থেকে বায়োগ্যাস উৎপন্ন হওয়ার পরে যে অবশেষ (রেসিডিউ) থাকে, তা অত্যন্ত উন্নত মানের সার।
ফলে এই বায়োগ্যাস উৎপাদন প্রক্রিয়া শুরু হলে একই সঙ্গে বেশ কিছু উপকারী জিনিস পাওয়া সম্ভব।
গ্রামের একটি পাড়ার মানুষেরা একত্রেও বড় আকারের বায়োগ্যাস প্ল্যান্ট বানাতে পারেন। এতে যেমন সাশ্রয়ী মূল্যে বায়োগ্যাস উৎপাদন করা সম্ভব হবে, তেমনি লাকড়ি বা পাতা পোড়ানোরও প্রয়োজন হবে না। পরিবেশ ভালো থাকবে।
সারা পৃথিবী এখন নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে। আমাদেরও এখন সে রকম চিন্তা করতে হবে।
এভাবে পরিবেশদূষণ হতে থাকলে মানুষের অস্তিত্ব বিপন্ন হবে।
শেখ কামরুজ্জামান
ব্রাহ্মণবাড়িয়া।