বায়োগ্যাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহস্থালি ও রান্নাবান্নার কাজে প্রচুর পচনশীল আবর্জনার সৃষ্টি হয়। এই আবর্জনা জৈব বস্তু। পচনশীল আবর্জনা এখানে-সেখানে ফেলে পরিবেশ নোংরা করা হচ্ছে। অথচ এসব পচনশীল আবর্জনা থেকে সহজেই বায়োগ্যাস উৎপাদন করা যায়। এ ব্যাপারে আমরা জাপানের অভিজ্ঞতা ধার নিতে পারি। তারা এ ক্ষেত্রে অগ্রসর। দেশের গ্রামে গ্রামে বায়োগ্যাস উৎপাদন করা হলে জ্বালানি সমস্যা অনেকটাই মিটবে। তখন আর কাঠ-কয়লা পোড়াতে হবে না। এতে পরিবেশ দূষিত হবে না। আর কূপ খনন করে যে গ্যাস উত্তোলন করা হয়, তা শিল্পোৎপাদনে কাজে লাগানো যাবে।
মো. আলম, ময়মনসিংহ।