প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোবাইল সিম জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে আটকের পর দেশের পুলিশ বিভাগ বলছে, জালিয়াতির মাধ্যমে অন্যের বায়োমেট্রিক তথ্য ব্যবহার করে মোবাইল সিম নিবন্ধন করে বিক্রি করা হচ্ছে। বিষয়টি দেশের সর্বস্তরের নাগরিকদের জন্য ব্যাপক উদ্বেগজনক। যেখানে মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান এবং সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়সহ তথ্য বিভাগের সর্বোচ্চ সতর্কতা থাকার পরও যে কেউ টাকা দিয়েই অন্যের তথ্য চুরি করতে পারে, সেখানে জননিরাপত্তা কতটা ঝুঁকির মুখোমুখি হতে পারে?
হয়তো যার পরিচয় ও আঙুলের ছাপ ব্যবহার করা হচ্ছে, তঁার এ বিষয়ে ধারণাই নেই। হয়তো তঁার জানারও সুযোগ নেই। এ অবস্থায় যদি সমন্বিত সফল উদ্যোগ গ্রহণ করা না হয়, তাহলে সাধারণ জনগণ হয়রানি ও বিপত্তির সম্মুখীন হবে। তাই এ বিষয়ে সরকারিভাবে ব্যবস্থা গ্রহণ একান্ত জরুরি।
এম সবুজ মাহমুদ
জামালপুর।