বিআরটিসির স্কুল সার্ভিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে ক্রমবর্ধিষ্ণু হারে আর তার সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে যানবাহনের ভাড়া। বিশেষত, রিকশাভাড়া। আজ যে পথটুকু অতিক্রম করলেন ২০ টাকায় কাল হয়তো এ পথের জন্য ২২-২৫ টাকা গুনতে হবে। রোদ-বৃষ্টি, সকাল-দুপুর-রাতের দোহাই দিয়ে বাড়তি ভাড়া আদায়ের প্রবণতা তো আছেই। আর এ রিকশা হলো নিম্নমধ্যবিত্ত-মধ্যবিত্তের একমাত্র বাহন।

বিশেষত, পড়ুয়াদের নিয়ে সবচেয়ে বেশি অসুবিধায় পড়তে হয় নিম্নমধ্যবিত্ত আর মধ্যবিত্ত অভিভাবকদের। নির্দিষ্ট আয়ের মানুষের প্রতিদিন বর্ধিষ্ণু হারে বাড়তি টাকা গুনতে হিমশিম খেতে হচ্ছে। অবস্থাটা এমন যেন ‘মাথা ঢাকে তো হাঁটু উদাম, হাঁটু ঢাকে তো মাথা উদাম।’

সড়ক পরিবহনে বাংলাদেশের অহংকার বিআরটিসি। বিআরটিসি যদি সায়েদাবাদ থেকে বিশ্বরোড হয়ে অতীশ দীপঙ্কর সড়ক ধরে সিদ্ধেশ্বরী পর্যন্ত একটি গন্তব্য স্থির করে, তাহলে অনেক পড়ুয়াই উপকৃত হবে। এতে যাত্রা হবে নিরাপদ। অভিভাবকেরা কিছুটা হলেও থাকবে নিশ্চিন্ত আর হবে আর্থিক সাশ্রয়।

আশা করি, বিআরটিসি কর্তৃপক্ষ পড়ুয়াদের এ সুবিধা প্রদানে আন্তরিকতার পরিচয় দিতে এগিয়ে আসবে।

পার্থ সারথি, উত্তর মুগদাপাড়া, ঢাকা।