বিকল্প বিরোধ নিষ্পত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালত পর্যন্ত অসংখ্য মামলা ঝুলছে। প্রতিদিন যত মামলা ফাইল হচ্ছে, সেগুলো মাসে কিংবা বছরেও নিষ্পত্তি হচ্ছে না। এর জন্য দায়ী আমাদের বিচারব্যবস্থা, অযোগ্য অ্যাডভোকেট ও জনসচেতনতার অভাব। তা ছাড়া, এর আরেকটি বড় কারণ হলো বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর সম্পর্ক ধারণা না থাকা। বিভিন্ন আইনে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির কথা বলা আছে, কিন্তু এর প্রয়োগ নেই বললেই চলে।
এডিআর হলো এমন একটা পদ্ধতি, যার মাধ্যমে মধ্যস্থতাকারী ব্যক্তির উপস্থিতিতে আদালতের ভেতরে বা বাইরে বসেও বিরোধ নিষ্পত্তি করা যায়। এডিআরের মাধ্যমে একটি মামলা নিষ্পত্তি হতে সময় লাগে ৯০ দিন। উকিলের খরচ লাগে না বললেই চলে। এতে উভয় পক্ষই লাভবান হয়। যদি কোনো মামলা এডিআরের মাধ্যমে নিষ্পত্তি না হয়, তাহলে মামলাটি আদালতে চলে যায়। অন্যদিকে বিচারিক প্রক্রিয়ায় একটি মামলা শেষ হতে সময় লাগে ছয় থেকে সাত বছর। এতে প্রচুর অর্থ অপচয় হয়। হয়রানিও কম হয় না। এই ব্যবস্থায় এক পক্ষ জেতে, আরেক পক্ষ হারে। কিন্তু তাতে কি আদৌ বিরোধ নিষ্পন্ন হয়?
তাই মামলার জট না বাড়িয়ে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি করা শ্রেয়।
কুলসুম আক্তার
শিক্ষার্থী, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়।