বিকৃত ব্যবহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাস্টার শব্দের আভিধানিক অর্থ প্রভূত জ্ঞানী, পণ্ডিত ইত্যাদি। কিন্তু বর্তমানে শিক্ষক সমাজের সিংহভাগই নিজেদের এই শব্দগুলোর সমার্থক বা উপযুক্ত মনে করতে পারে না। তাদের প্রভু হওয়ার প্রশ্নই আসে না। দ্বিতীয়ত, পণ্ডিত বা জ্ঞানী ব্যক্তি বর্তমানে শিক্ষক হন না। যাঁরা মেধাবী, তাঁদের নজর থাকে দেশের অভিজাত চাকরির দিকে। তাঁরা কখনোই মাস্টার হতে চান না।
মাস্টার শব্দটি অনেকে হাসি-ঠাট্টা বা বিদ্রূপ অর্থে ব্যবহার করে। যেমন অনেকে বলে, ‘কী মাস্টার সাব অথবা মাস্টার, কেমন আছ?’ গ্রামের অনেকেই এখনো মনে করে, মাস্টারের চাকরি আসলে কোনো চাকরিই নয়। বিশেষ করে প্রাইমারি ও হাইস্কুলের অবস্থা খুবই খারাপ।
মাস্টার/শিক্ষক হলো মানুষ তৈরির কারিগর। কিন্তু তাঁদের কখনো মানুষ তৈরির ইঞ্জিনিয়ার বলা হয় না, পাছে আবার মাস্টারদের দাম বেড়ে যায়, এই ভয়ে। যেমন মিষ্টি তৈরির কারিগর, স্যান্ডেল-জুতা তৈরির কারিগর। এমনকি মানুষ মনে করে, মাস্টাররা তো গরিবই হবে, তাঁরা সচ্ছল হবেন কেন। আবার শিক্ষকেরা যে একেবারে ধোয়া তুলসী পাতা, সে কথা বলার জো নেই।
শিক্ষকদের প্রতি এমন নিদারুণ দৃষ্টিভঙ্গি সমাজ কবে ছাড়বে?
মো. আশরাফুল ইসলাম
চুয়াডাঙ্গা।