বিঘ্নিত নৈতিকতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক সংবাদপত্র শিক্ষিত পরিবারের নিত্যদিনের জ্ঞানের খোরাক। সকালে সংবাদপত্র না পেলে অনেকেই নাশতা উপভোগ করতে পারেন না। আর পরিবারের বড়দের এমন ভালো অভ্যাস দেখে দেখে ছোটরাও এই সুন্দর অভ্যাস তথা দৈনিক সংবাদপত্র পড়ার চর্চাটা আয়ত্ত করে, পত্রিকার পাতা নাড়াচাড়া করে।
তবে আজকাল সন্তানদের এই অভ্যাসটা নিয়েই চিন্তিত হতে হচ্ছে। কারণ, বিজ্ঞাপনদাতারা তাদের পণ্যের প্রচারে আমাদের সংস্কৃতিকে তোয়াক্কা করেন না, তার সঙ্গে সংবাদপত্রও যেন তা ভুলে গেছে। সংবাদপত্রে এমন সব ছবি ছাপা হচ্ছে, যা আমাদের সংস্কৃতির সঙ্গে যায় না।
আমরা বড়রা না হয় ভালো-মন্দের পার্থক্য বুঝে সেই ছবিগুলোর ওপর চোখ পড়লেও সরিয়ে নিচ্ছি। কিন্তু আমাদের পরিবারের ছোটদের কী হবে? তারা অবুঝ মনে এসব দেখে এমনভাবে বেড়ে উঠছে যে মনে হয়, আমরা বড়রা এখন ভিনগ্রহের মানুষ, তাদের সঙ্গে আমাদের যোজন-যোজন ফারাক। তারা এমন সংস্কৃতির সঙ্গে পরিচিত হচ্ছে, যার সঙ্গে আমাদের দেশের মাটি ও মানুষের মিল নেই।
অতএব আমরা চাই আমাদের সন্তানদের সংবাদপত্র পড়ার ভালো অভ্যাসটি গড়ে উঠুক। তবে অশালীন ছবিগুলো এডিট করে প্রকাশ করলে পরিবারের সবাই মিলে দৈনিক পত্রিকা উপভোগ করতে পারব।
ফাতেমা মাহফুজ, ঢাকা।