বিচার ও আত্মহত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা–মেয়ের আত্মহত্যাসংক্রান্ত সংবাদ এবং প্রথম আলোর সম্পাদকীয় বেশ কয়েকবার পড়লাম। বাবা-মেয়ে প্রতিকার চেয়ে দরজায় দরজায় ঘুরেছেন, কিন্তু কেউ সাড়া দেয়নি। উল্টো বাবা হজরত আলীকে মানুষের গালমন্দ শুনতে হয়েছে, অপরাধীরা তাঁর গরু চুরি করে বিক্রি করে দিয়েছে, তাঁর বিরুদ্ধে স্লোগান দিয়েছে। হজরত আলী কূলকিনারা না পেয়ে ভয়ে সারা রাত মেয়েকে নিয়ে লুকিয়ে ছিলেন। তার পরের দিন মেয়ের হাত ধরে খুব স্বাভাবিকভাবে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েছেন তিনি।

তাঁদের এই মৃত্যুতে থানা-পুলিশ, চেয়ারম্যান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা–কর্মীসহ অনেকেই নড়েচড়ে বসেছেন। এখন হজরত আলীর বাসায় গিয়ে তাঁরা হাহুতাশ করছেন। শুধু ঠিক সময়ে বিচার ও বিবেচনার অভাব ছিল। এখন সবকিছু উপচে পড়ছে, শুধু নেই হজরত আলী এবং তাঁর শিশুকন্যা। তাঁরা যাঁদের কাছে গিয়েছিলেন বিচারের জন্য, এখন তাঁরাই হজরত আলীর ঘরে আসেন!

মুনিয়া মুন, চট্টগ্রাম।