প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংসদীয় স্থায়ী কমিটির কাজ হচ্ছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম তদারক করা। কোনো অনিয়ম পাওয়া গেলে তা দূর করার পরামর্শ দেওয়া। কিন্তু এই কমিটির সদস্যরা সুযোগ পেলেই অথবা সুযোগ তৈরি করে বিদেশ যেতে চান।
এ নিয়ে কিছুদিন আগে প্রথম আলোর তৃতীয় পাতায় প্রকাশিত ‘খাদ্য সংগ্রহ দেখতে বিদেশ যেতে চায় সংসদীয় কমিটি’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়।
তাঁরা আবার স্ত্রী, ব্যক্তিগত কর্মকর্তা ছাড়া বিদেশ যেতে পারেন না। বলা হয়, বিদেশে তাঁরা অভিজ্ঞতা অর্জনের জন্য যেতে চান।
কিন্তু আমরা আজ পর্যন্ত দেখিনি, তাঁদের অর্জিত অভিজ্ঞতা আমাদের কোনো উপকারে এসেছে। শুধু বিদেশ ভ্রমণের জন্য আমজনতার করের অর্থ খরচ কতটুকু সংগত, সে প্রশ্ন করাই যায়। কারণ, তঁারা জনগণের টাকায় বিদেশ সফর করেন।
আকতারুল আলম, লোহাগড়া, নড়াইল।