বর্তমানে অর্থনীতির অন্যতম প্রধান হাতিয়ার রেমিট্যান্স। প্রায় এক কোটি নারী-পুরুষের শ্রমের বিনিময়ে আসে এই রেমিট্যান্স। যাঁরা বিদেশে যাচ্ছেন শ্রম বিক্রি করতে, তাঁরা শখ করে যাচ্ছেন না। দারিদ্র্য ও দেশে কর্মসংস্থানের অভাবের ফলে একরকম বাধ্য হয়েই তাঁরা বিদেশে পাড়ি জমাচ্ছেন। পরিসংখ্যান অনুসারে, দেশের সবচেয়ে বেশি বিদেশে থাকেন কুমিল্লার মানুষ। যঁারা বিদেশে যাচ্ছেন তাঁদের সিংহভাগই তরুণ।
আতঙ্কের বিষয় হলো, তরুণ সমাজের যে অংশ আজ বিদেশে পাড়ি জমাচ্ছে শ্রমিক হিসেবে, তঁাদের প্রায় শতভাগই ছাত্র। তঁারা লেখাপড়া ফেলে টাকার পেছনে দৌড়াচ্ছেন। এটা তাঁদের জন্য যুক্তিসংগত। অনেককেই এসএসসি শেষ না করেই বিদেশে চলে যেতে দেখা যায়। একসময় তাঁদের অর্থনৈতিক অসচ্ছলতা ঘুচলেও হারিয়ে যায় শিক্ষার স্বপ্ন। নামমাত্র শিক্ষিত থাকার বেদনা তঁাদের মনে বাসা বেঁধে থাকে।
যাঁরা বিদেশে যান, তঁাদের সবাই সারা জীবন বিদেশে থাকেন না। পাঁচ বা দশ বছর পর তাঁরা দেশে ফিরে আসেন। তখন তাঁরা তেমন কিছু করতে পারেন না। প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাবে তাঁরা তখন চাকরি করতে পারেন না । তাই অনেক তরুণই চান বিদেশে গিয়েও যেন পড়াশোনা করা যায়—সে রকম একটা ব্যবস্থা থাক। অথবা যাঁরা ভালো টাকাপয়সা নিয়ে দেশে আসেন, তাঁদের উদ্যোক্তা হওয়ার প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। এতে তঁাদের যেমন লাভ, তেমনি দেশেরও।
মো. শরীফ, কুমিল্লা।