বিদ্যুৎ চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলার ধুনট উপজেলার নয়াউল্লাপাড়া একটি সমৃদ্ধিশালী গ্রাম। উপজেলা শহরের সঙ্গে সড়কপথে এ গ্রামের সরাসরি যোগাযোগ রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে বিদ্যুৎসেবা থেকে বঞ্চিত এই গ্রামের সাধারণ মানুষ। কিছুদিন আগে নয়াউল্লাপাড়া গ্রামটিতে বিদ্যুৎ সরবরাহের জন্য নকশা/পরিকল্পনা করা হয়। তবে সেই পরিকল্পনা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করলে নয়াউল্লা পাড়া গ্রামের একাংশ বিদ্যুৎসেবা থেকে বঞ্চিত হবে। এলাকাবাসী ধুনটে বিদ্যুৎ অফিসে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাকে মৌখিকভাবে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ অবস্থায়, আমাদের জোরালো দাবি, অনতিবিলম্বে পাসকৃত পরিকল্পনাটি সংশোধন করে পুরো গ্রামটিতে বিদ্যুৎ সরবরাহ করা হোক। এতে এই গ্রামের মানুষের স্বনির্ভরতার পথ সম্প্রসারিত হবে।
মোহাম্মাদ আলী সুজন
ধুনট, বগুড়া।