বিদ্যুৎ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার হারামিয়া ৭ নম্বর ওয়ার্ড একটি বঞ্চিত ও জনবহুল এলাকা। এই এলাকার প্রায় ৫০ শতাংশ লোক শিক্ষিত। এদের অধিকাংশ চাকরিজীবী ও ব্যবসায়ী। এ ছাড়া এখানকার প্রায় ৫০০ লোক বিদেশে কর্মরত। উপজেলা সদরের সঙ্গে সড়কপথে আমাদের এলাকার সরাসরি যোগাযোগ রয়েছে। তা ছাড়া, এই এলাকা কৃষিনির্ভর হওয়ায় এর চারপাশে রয়েছে বিস্তীর্ণ ফসলের মাঠ।
কিন্তু আমাদের এলাকায় বিদ্যুৎ না থাকায় স্কুল, কলেজ ও মাদ্রাসায় ছাত্রছাত্রীদের পড়াশোনা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। বিদ্যুতের অভাবে টেলিভিশন ও বিনোদনমূলক ব্যবস্থার সুযোগ থেকে এলাকাবাসী যুগ যুগ ধরে বঞ্চিত। আবার বিদ্যুৎ না থাকায় চোর-ডাকাতের উপদ্রবও বেড়ে চলছে। তাই এই এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা জরুরি।
উল্লেখ্য, পাশের গ্রামে বিদ্যুৎ আছে। তাই এই এলাকায় বিদ্যুৎ সরবরাহ করতে অসুবিধা হবে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর আবেদন, এই এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করে এই এলাকার জনগণের দুঃখ-দুর্দশা লাঘব করুন।
মো. ইলিয়াছ সুমন
সন্দ্বীপ।