বিদ্যুৎ-সংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর উপজেলার প্রত্যন্ত ও অবহেলিত অঞ্চল ৯ নম্বর কালাদরাফ ইউনিয়নের উত্তর শুল্লকিয়া। বাংলাদেশের আর কোনো অঞ্চল এ রকম অবহেলিত বলে মনে হয় না। এলাকাটি অন্যান্য এলাকা থেকে আলাদা। সন্ধ্যা নামলেই গ্রামটি নিকষ কালো অন্ধকারে ঢেকে যায়।
কোথাও দূরে অন্ধকারের বুক চিরে এক বিন্দু আলোর রেখা দেখা দিলেও তা অন্ধকারকে আরও গাঢ় করে তোলে। এ যেন এক ভুতুড়ে পরিবেশ। সরকারের গ্রামভিত্তিক শিল্প প্রতিষ্ঠা ও গ্রামীণ উন্নয়নের জন্য দেশের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার কথা থাকলেও ওই গ্রামটি যেন দেশের বাইরে!
চৈত্রের শেষের দিকে শুরু হয় ভ্যাপসা গরম। ওই ভ্যাপসা গরমে বিদ্যুৎ না থাকায় ছাত্রছাত্রীদের পড়াশোনা ব্যাহত হয়। বিদ্যুতের অভাবে প্রতিবছর ইরি, বোরো ধান চাষ ব্যাহত হয়। ফলে দেশ হাজার হাজার মেট্রিক টন ধান থেকে বঞ্চিত হচ্ছে। ফলে ক্ষতিগ্রস্ত হন গরিব কৃষক। অনেক সরকার এসেছে, বিদায়ও নিয়েছে। তবু উত্তর শুল্লকিয়ার মানুষের ভাগ্য বদলায়নি।
উন্নয়নের অন্যতম উপাদান বিদ্যুৎ পাব— এমন আশা আমরা করছি এক যুগ ধরে। এখানে পল্লী বিদ্যুতের খুঁটি এসেছে ২০০৪ সালে। একে একে তার লাগানোর কাজ শেষ হয়েছে তা-ও দুই বছর হলো! কিন্তু বিদ্যুৎ আর এল না। আমরা কি চিরকাল অন্ধকারেই থাকব?
আবদুল মুকিত
নোয়াখালী।