প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের একটি গ্রামের নাম চর বামনের চর। এ গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। তিন শতাধিক ছাত্রছাত্রী লেখাপড়া করে। কিন্তু এখানে বিদ্যুৎ নেই বলে গ্রামটি উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত। শিক্ষা-দীক্ষা, ব্যবসা-বাণিজ্য—এককথায় সব দিক দিয়েই পিছিয়ে। আশায় আশায় অনেক বছর পেছনে ফেলে এসেছি। চলতি বছরের প্রথম দিকে গ্রামটি জরিপের আওতায় আসে। এতে আমরা ভেবেছিলাম, খুব শিগগির বোধ হয় পল্লী বিদ্যুতের সংযোগ পেয়ে যাব। কিন্তু আজ প্রায় দুই বছর অতিবাহিত হলেও কোনো খবর পাচ্ছি না।
সরকার এর মধ্যে চলতি অর্থবছরে বড় ধরনের পল্লী বিদ্যুতের প্রকল্প গ্রহণ করেছে এবং এটাও বলা হচ্ছে যে, এখন থেকে বিদ্যুতের পেছনে দৌড়াতে হবে না—বিদ্যুৎই জনগণের পেছনে দৌড়াবে। এ ধরনের উদ্যোগ আমরাও চাই।
সাকিব আল হাসান
রৌমারী, কুড়িগ্রাম।