বিমাকর্মীদের দুরবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দ্বিগুণ হলেও দেশের জীবনবিমা কোম্পানিগুলোর কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির হার খুবই কম। বিমা কোম্পানিতে ১০-১৫ বছর চাকরি করেও চতুর্থ শ্রেণির কর্মচারীর বেতন সাকল্যে ১০-১২ হাজার টাকা।

অন্য কর্মকর্তাদেরও একই অবস্থা। শুধু তাই নয়, ব্যবসায় শীর্ষে থাকা বিমা কোম্পানিগুলো কর্মচারীদের বার্ষিক ইনক্রিমেন্ট পর্যন্ত দেয় না। অসহায় চাকরিজীবীরা কাজ হারানোর ভয়ে নীরব। অল্প বেতনে চাকরি করা এসব কোম্পানির কর্মীরা ৪৫–৫৫ টাকা কেজি চালের বাজারে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। অনেক কর্মকর্তা–কর্মচারী ইতিমধ্যে নিরুপায় হয়ে চাকরি ছেড়ে অন্য কাজ করছেন।

অথচ আর্থিক প্রতিষ্ঠান হিসেবে অনেক বিমা কোম্পানির অবস্থা বেশ ভালো। নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষও এ ব্যাপারে কিছু বলে না। যদিও বিক্রয় প্রতিনিধিদের কমিশনসহ বিপুল অঙ্কের বোনাস দেওয়া হয়। এতে বিমা প্রতিষ্ঠানে একধরনের ভারসাম্যহীনতার সৃষ্টি হচ্ছে। কর্মীদের মনে হয়, তাঁদের যেন দেখার কেউ নেই।

বি এম মাহমুদ, কক্সবাজার।