প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানুষের জীবন ও সম্পদকে ঘিরে যেসব ঝুঁকি ও অনিশ্চয়তা বিদ্যমান তার বিপক্ষে আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থাই হলো বিমা। বিমা এমন একটি ব্যবস্থা, যা সব মানুষ ও সম্পত্তির জন্য অত্যন্ত জরুরি। প্রতিটি প্রতিষ্ঠানে কর্মীদের জন্য বিমাব্যবস্থা চালু করা দেশের অর্থনৈতিক উন্নতির জন্য খুবই প্রয়োজনীয়। এতে মানুষ নিশ্চিন্ত থাকতে পারে, যার কারণে তার কর্মোদ্দীপনা বাড়বে। একই সঙ্গে তা প্রতিষ্ঠানের মর্যাদাও বাড়িয়ে দেয়। তাই বিমাকে অগ্রাধিকার দিয়ে নতুন আইন প্রণয়ন করতে হবে।
দেশের প্রচলিত বিমাব্যবস্থার সংস্কার করা এখন সময়ের দাবি। এ ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আসিফ, ময়মনসিংহ।