বিরক্তিকর এসএমএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ফোন বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগমাধ্যম। বলা যায়, মোবাইল ফোন ছাড়া এ সময় যোগাযোগ করা অনেকটাই অসম্ভব। দেশে দিন দিন মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলছে। ফলে মোবাইল অপারেটররা নানা সুবিধা দিয়ে সিম কার্ড বিক্রি করছে। বেতার, টিভি, সংবাদপত্র, পোস্টার, সাইনবোর্ডসহ নানা জায়গায় এসব সিম অপারেটরের চাকচিক্যপূর্ণ বিজ্ঞাপন প্রচারের পরেও একটি বিষয় গ্রাহকদের বিরক্তিকর অবস্থায় ফেলে দেয়। তা হলো সারা দিন িবভিন্ন প্রতিষ্ঠানের এসএমএস আসা। গ্রাহক হিসেবে আমি এই এসএমএস পেতে চাই না। কিন্তু তা সত্ত্বেও সারা দিন এই এসএমএস আসতেই থাকে। যারা এই এসএমএস পাঠায়, তারা তো আমাদের অনুমতি নেয় না! এখন এই বিড়ম্বনা থেকে বাঁচার উপায় কী?
মো. আবু তাহের মিয়া, রংপুর।