বিরতিহীন ট্রেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী-ঢাকা রুটে যাতায়াতের জন্য ট্রেন উল্লেখযোগ্য মাধ্যম। এই রুটে বর্তমানে তিন জোড়া আন্তনগর ট্রেন যাতায়াত করে থাকে। বঙ্গবন্ধু সেতুর বদৌলতে মাত্র ছয় ঘণ্টায় রাজশাহী-ঢাকা যাওয়া যায়।
এই ট্রেনগুলোতে যাত্রীরা টিকিট কেটেও অনেক সময় সিট পায় না। প্রতিদিন বহু যাত্রী দাঁড়িয়ে রাজশাহী-ঢাকা রুটে যাতায়াত করে থাকেন, যা অত্যন্ত কষ্টদায়ক ও বিরক্তিকর। তা ছাড়া, স্টপেজ বেশি হওয়ায় সময়ের অপচয় হয়।
তাই হাজার হাজার যাত্রীর কথা বিবেচনা করে রাজশাহী-ঢাকা রুটে আরও এক জোড়া নতুন ট্রেন চালুর দাবি জানাচ্ছি। যা হবে সম্পূর্ণ বিলাসবহুল, শীতাতপনিয়ন্ত্রিত, চেয়ার ও স্লিপিং (রিজার্ভেশন) আরামদায়ক কোচ এবং বিরতিহীন। যেমন ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী সুবর্ণ এক্সপ্রেস।
ট্রেনটি রাজশাহী থেকে ছেড়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনে চেকিংয়ের জন্য স্বল্পকালীন যাত্রাবিরতি দিয়ে ঢাকা বিমানবন্দর হয়ে অতঃপর ঢাকা আসবে। আবার ফিরতি পথে ঢাকা থেকে ছেড়ে বিমানবন্দর, বঙ্গবন্ধু সেতু পূর্ব রাজশাহী ট্রেন চালু করলে রেলের আয় বৃদ্ধি পাবে। সময় কম লাগবে এবং স্বাচ্ছন্দ্যে যাত্রীরা যাতায়াত করতে পারবে।
মো. রায়হান কবির
রাজশাহী।