প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পালকি। গ্রামবাংলার ঐতিহ্য। এটা মিশে আছে আমাদের লোকসংস্কৃতির সঙ্গে। পল্লিগ্রামে বিয়ে হলেই পালকির ডাক পড়ত। বিয়েতে বর-কনে বহনের অন্যতম মাধ্যম ছিল পালকি। যারা পালকি বহন করত, তাদের বেয়ারদার নামে ডাকা হয়। প্রতি পালকির সঙ্গে চারজন বেয়ারদার থাকত। বেয়ারদারেরা পালকিতে বর-কনেকে বহন করত, আর ছন্দে ছন্দে বিয়ের সারি গান গাইত। বরযাত্রীরা পালকির পেছন পেছন ছুটত। এক অন্য রকম আনন্দ ছিল তখন।
কিন্তু যুগের পরিক্রমায় সবই এখন অতীত। পালকির বিলুপ্তি ঘটছে। কালেভদ্রেও এখন আর পালকি চোখে পড়ে না। তার স্থানে এসেছে মাইক্রোবাস, প্রাইভেট কার। আমাদের লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হলে পালকি টিকিয়ে রাখা প্রয়োজন।
আমিনুল হক, যশোর।