প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জারি, সারি, ভাটিয়ালি, মুর্শিদি, মারফতি, পালাগান-গ্রামবাংলার গান লোকসংস্কৃতির প্রাণ। এসব গানের একসময় সুদিন ছিল। পল্লি গ্রামবাংলার আনন্দ বিনোদনের খোরাক ছিল। হাটবাজার, বড় বড় গাছতলা, জনবহুল স্থানে এসব গানের আসর হতো। মানুষ এসবে মোহিত হয়ে থাকত। হিংসা-বিদ্বেষ একেবারে ছিল না, তা নয়। কিন্তু মানুষের মধ্যে সহিষ্ণুতা ছিল।
মানুষের মধ্যে ভেদাভেদ ছিল না। সবাই মিলেমিশে উপভোগ করত এসব গানের মর্মকথা। এখন এসব অতীত। বিলুপ্তির পথে এসব লোকগান। আকাশসংস্কৃতি গ্রাস করছে লোকসংস্কৃতিকে। দিন দিন হারিয়ে যাচ্ছে গ্রামের সংস্কৃতি।
দেশে আজ অসংখ্য টিভি চ্যানেল। সুযোগ সৃষ্টি হয়েছে গ্রামবাংলার লোকসংস্কৃতিকে তুলে ধরার, যাতে এসব গান হারিয়ে না যায়। এগুলোকে বাঁচিয়ে রাখা প্রয়োজন। আশা করি, চ্যানেলগুলো এ বিষয়ে দৃষ্টি দেবে।
আমিনুল হক
জগতলা, শাহজাদপুর, সিরাজগঞ্জ।